• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রতিবন্ধী যুবতী ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের দায়ে সেকেন্দার আলী (৪৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে নিজ বাড়ি থেকে ওই ধর্ষক গ্রেফতার করে পুলিশ। ধর্ষক সেকেন্দারের বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর আদর্শ গ্রামে।

পুলিশ জানায়, আদর্শ গ্রামেরই দরিদ্র পরিবারের সন্তান বাক প্রতিবন্ধী ওই যুবতী গুল ব্যবহার করতো। গত ৬ ফেব্রুয়ারী ধর্ষক সেকেন্দার ওই যুবতীকে গুল দেয়ার কথা বলে বাড়ির পাশে টমেটো ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে।

পরে মিমাংসার নামে ধর্ষক কালক্ষেপন করতে থাকলে ধর্ষিতার পরিবার আজ সোমবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, এ ঘটনায় ভিকটিমের বড় ভাই নিজে বাদী হয়ে একটি মাসলা দায়ের করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষনের সত্যতা মিলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ