• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ঠাকুরগাঁওয়ে গর্ত থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ

ঠাকুরগাঁও, ২৩ ফেব্রুয়ারী।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নিখোঁজের একদিন পর গম ক্ষেতের গর্ত থেকে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে মরদহটি উদ্ধার করা হয়। নিহত তৈয়ব আলী ঘুটু একই এলাকার খনির উদ্দীনের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে গোগর চৌরাস্তা বাজারে যান তৈয়ব আলী। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি স্বজনরা। সকালে স্থানীয়রা ঝাড়বাড়ি এলাকার একটি গম ক্ষেতের মাটির গর্তে তার হাত-পা বাঁধা মরেদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিহতের ভাই বাবুল জানান, টাকা-পয়সা নিয়ে তৈয়বের সঙ্গে ব্যবসায়ীর দ্বন্দ্ব ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে। মোবাইল ও পরনের জ্যাকেট উদ্ধার করতে পারলেই আসল রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ