• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুরে শিশু ধর্ষনের অভিযোগে হোটেল মালিক গ্রেফতার

সিসি নিউজ, ২৩ মার্চ ।। নীলফামারীর সৈয়দপুরে প্রতিবেশী হোটেল মালিক কর্তৃক হোটেলে খাবারের প্রলোভন দিয়ে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষন করার অভিযোগে মামলা হয়েছে। আজ (২৩ মার্চ) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশুটির বাড়ির পাশে মতির বাজারের ভাতের হোটেলের মালিক মোজাহারুল ইসলাম ওরফে শুকু (৪৫) হোটেলের খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। এ সময় শিশুটির বাড়ির লোকজন টের পেয়ে ধর্ষককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই আলিম রহমান নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য আজ হাসপাতালে এবং আসামীকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ