• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের সহায়তা নওগাঁয় ধান কাটতে গেলো কৃষি শ্রমিক (ভিডিও)

সিসি নিউজ, ২২ এপ্রিল ।। বাংলাদেশ পুলিশের সহায়তায় নীলফামারীর সৈয়দপুর ও ডোমার উপজেলা থেকে কর্মহীন কৃষি শ্রমিক ধান কাটতে নওগাঁ জেলায় গিয়েছে। বুধবার দুপুরে সৈয়দপুর থানা থেকে ২২ জনের একটি দল বাস যোগে ও ডোমার থানা হতে চারটি মাইক্রোবাস ও একটি পিক-আপে করে তারা নওগাঁর উদ্দ্যেশে রওনা হয়। তারা ওই জেলার বিভিন্ন এলাকায় ধান কাটবে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের সহায়তায় ওই শ্রমিকদের স্বাস্থ্যগত পরীক্ষা সহ নিরাপদ ব্যবস্থার মাধ্যমে নওগাঁয় পাঠানো হয়। সূত্রটি আরো জানায়, শারীরিক পরীক্ষাসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে বাস ও মাইক্রোবাসে তাদের সমাজিক দুরত্ব বজায় রেখে পাঠানো হচ্ছে । এ জন্য প্রতিটি শ্রমিককে একটি করে মাক্স প্রদান করা হয় পুলিশের পক্ষে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান জানান, দেশের যেসব অঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। সে সকল স্থানগুলোতে শ্রমিক সংকটে পড়েছে। সেখানে ধাপে ধাপে ধানকাটা শ্রমিক প্রেরন করা হচ্ছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যেসব কৃষি শ্রমিক কর্মহীন হয়ে বসে আছেন এবং ধান কাটতে দেশের বিভিন্ন স্থানে যেতে চান, তারা থানায় এসে যোগাযোগ করতে পারেন। আমরা তাদের সেসব অঞ্চলে যাওয়ার ব্যবস্থা করে দিবো।

https://youtu.be/UK3ARTTP1z0

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ