• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরের ভেতরে মা, মেয়ে ও ছেলের গলাকাটা লাশ

গাজীপুর, ২৩ এপ্রিল ।। লকডাউনের মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক প্রবাসীর পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জৈনাবাজার এলাকায় ঘরের ভেতর চারজনের লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজী।

নিহতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী (৪০), তাদের দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বয়স ১৪ ও ১১ বছর এবং প্রতিবন্ধী ছেলের বয়স ছিল ৬ বছর।

এখলাস ফরাজী বলেন, চারজনের সবাই ছিল বিবস্ত্র। প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে মা-মেয়েকে ধর্ষণ করে সবাইকে গলা কেটে খুন করা হয়েছে।

ওই প্রবাসীর ছোট ভাই সাংবাদিকদের জানান, তার বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি করে তারা বসবাস করে আসছিলেন।

কে বা কারা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারে ওই প্রবাসীর ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ