• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুস্থদের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরনে রংপুর বিভাগ সমিতি

সিসি নিউজ, ১ মে ।।  নীলফামারীর সৈয়দপুরের ২৫০ দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। আজ শুক্রবার সৈয়দপুর সরকারী কারিগরী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ‌্য সামগ্রী বিতরন করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ উপস্থিত থেকে দুস্থ ওইসব মানুষদের হাতে খাদ‌্য সামগ্রী তুলে দেন। এ সময় তিনি উপস্থিত সকলকে করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

সৈয়দপুরস্থ সরকারি কারিগরী কলেজের এসএসসি ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সহায়তায় খাদ‌্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান, প্রত‌্যাশা ৮৬ ব‌্যাচের সভাপতি ডা. এস এম জামিল, সাধারন সম্পাদক কৃষিবিদ করিম উদ্দিন এবং সদস‌্য সংগলশী ইউপির সাবেক চেয়ারম্যান টিকেন রায় মীরু, আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মোরশেদুল ইসলাম, মো. নাসিম, শহিদুল ইসলাম প্রমুখ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান।

উল্লেখ‌্য, ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের (গাপনীয় শাখা) ডিআইজি নীলফামারীর কৃতি সন্তান আবুল কালাম আজাদ।

https://youtu.be/Tq4vn_QKxDE


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ