• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত, আটক ২

রংপুর, ০৮ মে ।। চাচার বাড়িতে মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সেলিম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই নারীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে নগরীর মাহিগঞ্জ এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর পূর্ব খাসবাগ এলাকার মজিবর রহমানের ছেলে কলেজ ছাত্র সেলিম মাহিগঞ্জের হাউদার পার এলাকায় চাচা আজিজুর রহমানের বাড়িতে যান। ওই সময় তার চাচা বাড়ির ওঠান মাটি দিয়ে ভরাট করছিলেন। এ নিয়ে প্রতিবেশি সোহাগ মিয়া ও জনি মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ সেলিমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে সেলিম মিয়া মারা যান। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাথী বেগম ও সানজিদা আক্তার নামে দুই নারীকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, প্রতিপক্ষের আঘাতে সেলিম আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ