• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগ : স্বামী আটক

জয়পুরহাট প্রতিনিধি, ২০ জুন ।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামের রোজিনা বেগম (১৮) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামী মেহেদি হাসানকে (৩০) আটক করেছে।

শনিবার সকালে পুলিশ ওই গৃহবধুর মরদেহ তার বাবার বাড়ি একই এলাকার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের পাশের একটি সড়ক থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি,হত্যার পর স্বামী তার মরদেহ বাবার বাড়ির পাশে রাস্তার ওপর ফেলে পালিয়ে গেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান,গুডুম্বা পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রোজিনা বেগমের সাথে দেড় মাস আগে বিয়ে হয় পাশ্ববর্তী হরিসাড়া গ্রামের মেহেদি হাসানের । রোজিনা মেহেদি হাসানের দ্বিতীয় স্ত্রী।

শুক্রবার রাতে রোজিনা স্বামীর সাথে শ্বশুড়বাড়ি যায়। শনিবার সকালে বাবার বাড়ি গুডুম্বা পূর্বপাড়া গ্রামের পাশের সড়কের ওপর তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় স্বামী মেহেদি হাসানকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ