• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে আসুরার বিলে ঘুরতে এসে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) ।। দিনাজপুরের নবাবগঞ্জ আসুরার বিলে সহপাঠি বন্ধুর সাথে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। সোমবার (১০ আগষ্ট) রাতে ধর্ষণকারী যুবক শাহিনুর সহ তার চার সহযোগীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে একজন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-শওগুনখোলা এলাকার শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০), মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর এলাকার আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। এদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে নবাবগঞ্জের এক সহপাঠি বন্ধুর সাথে আসুরার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজ ছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং ওই কলেজ ছাত্রীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে শাহিনুর জোরপূর্বক ধর্ষণ করে।

এঘটনায় ওই ছাত্রীর সহপাঠি বন্ধু রিয়াজুল ইসলাম বাদি হয়ে রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করে। পরে থনা পুলিশ চার জনকে আটক করে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী ধর্ষণকারীকে চিহ্নিত করে। আটককৃতদের দিনাজাপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ