• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) ।। নীলফামারীর কিশোরগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক পরিমল চন্দ্রকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। খালাতো ভাই পরিচয় দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায় কিশোর দুর্বুত্তরা।
গত ৩১ আগস্ট দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সিট রাজিব দুন্দি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত পরিমল একই এলাকার ন্যালভেলু রায়ের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২ সেপ্টেম্বর বিকালে দুইজনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামির নাম ও তার সঙ্গী প্রসেনজিৎ রায় (১৫)।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বাদীর মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি পরিমলকে ওই রাতেই গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। অপর আসামি প্রসেনজিৎকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডাক্তারি পরীক্ষার পর শিশুটিকে বাবা-মায়ের হেফাজতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ