• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে ব্যাংকে ডাকাতি, ৮ লাখ টাকা লুট

সিসি ডেস্ক ।। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে সোনালী ব্যাংকের শাখায় দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। হেলমেট পরা চার/পাঁচজন দুর্বৃত্ত ব্যাংকের প্রহরী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে আট লাখ টাকার বেশি লুট করেছে বলে দাবি ব্যাংক কর্মকর্তাদের।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, রবিবার দুপুর ১টার দিকে হেলমেট পরা চার/পাঁচজন ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের প্রহরী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে। এরপর ১০ মিনিটের মধ্যে ব্যাংক থেকে আনুমানিক আট লাখ টাকা লুট করে চলে যায় তারা। দুষ্কৃতিকারীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এর আগে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী জানান, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ব্যাংকের ভল্ট খুলে দিতে বাধ্য করেন। তবে ওই সময় টাকা তুলতে একজন গ্রাহক ব্যাংকে এসে অস্ত্রধারীদের দেখে ব্যাংক থেকে বের হয়ে যান। তিনি চিৎকার শুরু করেন। এ সময় অস্ত্রধারীরা দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যান। তাই ভল্টের কোনো টাকা লুট হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশের একাধিক দল, বিজিবি ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাংকটিতে কোনো সিসিটিভি ছিল না। এছাড়া নিরিবিলি এলাকায় অবস্থিত এবং প্রহরীরা নিরস্ত্র হওয়ায় দুর্বৃত্তরা সুযোগ নিয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ