• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে কোচিং পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে কোচিং পরিচালনার দায়ে কিশোরগঞ্জ পাবলিক স্কুলের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুজ্জামান।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের পাবলিক স্কুলে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুজ্জামান। স্কুল বন্ধ রেখে কোচিং পরিচালনার দায়ে নাজমুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালত। কোচিং চালার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং আগামীতে সরকারী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল না খোলার জন্য নাজমুল ইসলামের কাছে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
অপরদিকে কিশোরগঞ্জ কেশবা দাখিল মাদ্রাসার মাঠে মাস্ক না পরে ঘোরাফেরা করার অপরাধে আব্দুল বরকত নামে এক ব্যক্তির ১শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান বলেন,সকালে উপজেলার সোনামণি আইডিয়াল স্কুল,পাবলিক স্কুল,মিলেনিয়াম ষ্টারস একাডেমীসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হলে পাবলিক স্কুলে কোচিং চালার অপরাধে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা ও মাস্ক না পরে ঘোরাফেরা করার অপরাধে আব্দুল বরকত নামে এক ব্যক্তির ১শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ