• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের বাজার ও রাস্তা ঘাটে ছিল উপচেপড়া ভীড়

Exif_JPEG_420

Exif_JPEG_420

দিনাজপুর প্রতিনিধি ॥ ১৪ এপ্রিল থেকে আবারো লকডাউনের ঘোষণায় পবিত্র রমজান ও পহেলা বৈশাখকে সামনে রেখে মানুষের ঢেল নেমেছে শহরের রাস্তা ঘাট ও হাট বাজারে। রোববার সকাল থেকেই শহরের রাস্তাঘাট গুলোতে ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। ভীড় ছিলো ব্যাংকের সকল শাখাগুলোতেও। ব্যাংকগুলোতে যেন মানুষের স্থান সংকুলান হচ্ছিল না। শহরের বাজার ঘাট ও বীপণী বিতানগুলোতেও ভীড় ছিলো চোখে পড়ার মত। অনেকেই মুখে মাস্ক পরিধাণ করে থাকলেও নিরাপদ দূরত্বে অবস্থান বা স্বাস্থ্য বিধি মানার কোন কোন প্রবণতা ছিলোনা কারো মাঝেই।এদিকে  দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন ২২ জনসহ এ পর্যন্ত  মোট ৫০৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ১৪ জনসহ এ পর্যন্ত ৪৭০৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৫০৪৬ জনের মধ্যে ৪৭০৭ জন সুস্থ ও ১০৪ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ২৩৫ জন।দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (১১ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫০৪৬ জনে পৌঁছেছে। আক্রান্ত ২২ জনের মধ্যে সদর উপজেলাতেই ১৭ জন।এছাড়া বীরগঞ্জে একজন, ফুলবাড়ীতে দুইজন, ঘোড়াঘাটে একজন ও নবাবগঞ্জ উপজেলায়একজন। একই সময়ে নতুন ১৪ জনসহ এ পর্যন্ত ৪৭০৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার আক্রান্তের হার ছিল ১৯ দশমিক ১৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ