দিনাজপুরে অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রাম থেকে আনুমানিক ৬৫ বছর বয়সের এক অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৫ মে মঙ্গলবার বিকেলে ৫টায় বর্গাচাষী জামালের কলার বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেলে রাস্তার পাশে থাকা জামালের কলা বাগানে এক ভ্যানচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কলাপাতায় ঢাকানো মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। মরদেহ কলাপাতা দিয়ে ঢাকা ছিল। শীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কাটা দাগ ছিল।

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *