• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নওগাঁয় জেলা পুলিশের দাবা প্রতিযোগিতার উদ্বোধন

আশরাফুল নয়ন, নওগাঁ ।। মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁয় চারদিন ব্যাপী দাবা লীগ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ এর আয়োজন করে। রানার-সাইফ পাওয়ারটেলার গ্রুপের সার্বিক সহযোগিতায় এ দাবা লীগ অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী এর সভাপতিত্বে বাংলাদেশ দাবা ফেডারেশন নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার্স সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) সুরাইয়া খাতুন, ওসি-ডিবি কেএম সামসুদ্দিন, সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, দাবা একটি জনপ্রিয় ঠান্ডা মস্তিষ্কের ও বুদ্ধিমত্তার খেলা। কিন্তু এটা হারিয়ে যাচ্ছে। এ খেলাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ থেকে বিশ্বমানের দাবারু বের করতে হবে। তারই ধারাবাহিকতায় নওগাঁতে দাবা খেলার আয়োজন করা। তিনি বলেন, এই খেলায় যারা অংশগ্রহন করে তাদের মাথা অনেক ঠান্ডা ও মাদক থেকে দূরে থাকে। আমি মনে করি এই খেলা আসলে খেলা না, এটি একটি আন্দোলন ও বটে।
চার দিনব্যাপী এ দাবা লীগ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিয়েছে। তারা হলেন- প্রবাহ সংসদ, অন্বেষা নিশান ক্লাব-১, অন্বেষা নিশান ক্লাব-২, অ্যাকটিভ দাবা ক্লাব, চকএনায়েত যুব সমিতি, আত্রাই দাবা ক্লাব, সুলতানপুর ক্লাব এবং ডিগ্রীমোড় দাবা ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ