• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

ভোটার তালিকায় নাম নেই তিনবার নির্বাচিত চেয়ারম্যানের

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর ।। ভোটার তালিকায় নাম নেই তিন তিন বার নির্বাচিত চেয়ারম্যানের। ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন ভোটার তালিকায় নাম না থাকা তিন তিন বার নির্বাচিত সেই সাবেক চেয়ারম্যান। বিষয়টি প্রকাশিত হলে তার সমর্থকসহ সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ৭নং ওয়ার্ডের অন্তর্গত মহাদেবপুর গ্রামের ধনঞ্জয় রায়ের পুত্র উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়ের নাম বর্তমান ভোটার লিষ্টে নাই। বিষয়টি জানার পর ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে পড়েছেন। বিষয়টি প্রকাশিত হলে তার সমর্থকসহ সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

জানা গেছে, ১৯৮৭, ১৯৯১ ও ২০০২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন বার চেয়ারম্যানের নির্বাচিত হন দেবেশ চন্দ্র রায়। ২০১৬ সালে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হিসেবে ভোট প্রদান করেন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১৬নভেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে ভোটার লিষ্টের সিডি গ্রহন করে সন্ধ্যায় ভোটার নাম্বার খুজতে গিয়ে তালিকায় তার নাম খুজে পাননি তিনি। তালিকায় নাম খুজে না পেয়ে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখেন তার ভোটার নাম্বার বীরগঞ্জের মরিচা ইউনিয়নের পরিবর্তে ফুলবাড়ীর ৭নং শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঘটনার শিকার দেবেশ চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জনপ্রিয়তায় বিরোধী পক্ষ আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই কূটচালের মাধ্যমে সম্পূর্ণ আমার অজ্ঞাতে জালিয়াতির আশ্রয় নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি পুরোপুরি ষড়যন্ত্রমূলক। আমি বংশানূক্রমে বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের বাসিন্দা। তাছাড়া আমি তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। আমি ফুলবাড়ীতে ভোটার হতে যাব কোন দুঃখে।

মরিচা ইউনিয়নের ভোটার মৃত জীবন কৃষ্ণ দাশের পুত্র রতন জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এতে করে এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবী করছি।

দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক জানান, তিনি নির্বাচন অফিসে মনোনয়ন ফরম নিতে এলে জাতীয় পরিচয় পত্র নম্বর অনুযায়ী তার নাম ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের ভোটার তালিকায় দেখতে পাই। তার ভোটার স্থানান্তরের আবেদনপত্রে সকল কাগজপত্র ঠিক ছিল। তার আবেদনের প্রেক্ষিতে সংশোধনের জন্য তাৎক্ষণিক নির্বাচন কমিশনার মহোদয় বরাবরে প্রেরণ করা হয়েছে। আজ-কালের মধ্যে এটি সংশোধন হয়ে যাবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ