সৈয়দপুরে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১৩ নীলফামারী সিপিসি- ২ ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার (২৬ নভেম্বর) রাতে সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া দমাপট্টি এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত পরিমাণ হেরোইনসহ মাদক মো. ওয়াকাছকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে মাদকসহ আটক মো. ওয়াকাছকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উল্লিখিত এলাকার মো. উকিলের ছেলে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত মো. ওয়াকাছ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে র‌্যাব- ১৩ নীলফামারী সিপিসি- ২ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *