• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে নির্বাচনী সহিংসতায় আটক ১৯ জন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ইউনিয়নে বিজিবি, র‌্যাব ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে চিরিরবন্দর থানায় কেন্দ্র ভাংচুর, হামলা, গাড়ী ভাংচুর, ক্ষতিসাধন বিষয়ে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৪। এ মামলায় মোট ১৯ জনকে আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের শাহ্পাড়ায় গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় (জরিনা স্কুল) ১০২নং কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিজাইডিং অফিসারের উপর স্থানীয় জনতা চড়াও হলে পুলিশ বাঁধা দেয়। এসময় জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ৪ রাউন্ড গ্যাস সেল ও সাউন্ড গ্রেণেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
অপরদিকে, ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯নং কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় জনতা কেন্দ্রে ভাংচুরের চেষ্টা চালালে বিজিবি, র‌্যাব ও পুলিশ বাঁধা দেয়। এসময় উত্তেজিত জনতা বেআইনীভাবে আইনশৃংখলা বাহিনীর উপর চড়াও হয়ে বিজিবির গাড়ি ভাংচুর, পুলিশের গাড়ি ভাংচুর ও নির্বাচনী কাজে ব্যবহৃত ট্রাক্টর ভাংচুর, কেন্দ্র ভাংচুর, হামলা, গাড়ি ভাংচুর, ক্ষতিসাধন করলে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, নির্বাচনে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি কেন্দ্রে কেন্দ্র ভাংচুর, হামলা, গাড়ি ভাংচুর, ক্ষতিসাধন করা হয়েছে আইনশৃংখলা বাহিনী আইনী পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রিজাইডিং অফিসার ফলাফল পাল্টে দিয়ে কেন্দ্রে ফলাফল না দিয়ে চলে যেতে চাইলে স্থানীয় জনতা ফলাফল প্রকাশের দাবি জানালে আইনশৃংখলা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে। জনতা উত্তেজিত হয়ে উঠলে উত্তেজিত জনতার উপর ৪ রাউন্ড গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ