• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চারটি ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় ও রংপুর পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ।

পরিবেশ অধিদপ্তররের ছাড়পত্র না থাকা, ভাটায় আগুন দেওয়া ও মাটি কাটায় জেলা প্রশাসকের অনুমোদন নাথাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এমএমবি ব্রিকস, টিবিএল ব্রিকস, এমবি স্টার ব্রিকস ও মেসার্স এন.এস.বি ব্রিকসের মালিক জরিমানা করা হয়। তাঁদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান শেষে আদালতের নির্দেশনা ও পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী এ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ