• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মুখ চেপে ধরে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুলাভাই সুমনকে (২৪) ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।

অভিযুক্ত সুমন সদর উপজেলার ১২ নং সালন্দর  ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর ২য় ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে সালন্দর শিংপাড়ায় দুলাভাই সুমনের বাসায় মেহমান খেতে যান শ্যালিকা। ১০ তারিখ গভীর রাতে বড় বোন ঘুমিয়ে থাকলে এই সুযোগে মুখ চেপে ধরে ধর্ষণ করেন নিজ দুলাভাই সুমন। এ ঘটনা পরিবারকে জানালে ১২ তারিখে ভুক্তভোগীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার বাবা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ভুক্তভোগীর বাবা জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে রোববার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে ধর্ষক সুমনকে আটক করে আদালতে প্রেরণ করেন পুলিশ।

ভুক্তভোগীর বাবা জানান, আমার ছোট মেয়ে তার দুলা ভাই সুমনের বাড়ীতে মেহমান খেতে যায়। একদিন গভীর রাতে বড় মেয়ের অগোচরে মুখ চেপে ধর্ষণ করেন তার দুলাভাই। তার আমি উপযুক্ত বিচার চাই। যাতে কেউ ভবিষ্যতে এই জঘন্য কাজ করার সাহস না পায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে সালন্দর শিংপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে নিজ শ্যালিকাকে ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ