• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :

শিক্ষার্থীদের মানবিকতা উঁচু মানের মানুষ হতে হবে- সৈয়দপুরে শিক্ষামন্ত্রী

সিসি নিউজ।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, এসএসসি, এইচএসসি কিংবা উচ্চ শিক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না। মানবিকতা দিয়ে উঁচু মানের মানুষ হতে হবে। এ জন্য ছোট বেলা থেকেই সেই মানসিকতা গড়ে তুলতে হবে। সোমবার রাত সাড়ে ৮টায় নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যুগোপযোগী পদ্ধতি অনলাইনে শিক্ষার্থীদের সংযোজন করে পাঠদানে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর এ বিশ্বে শিক্ষার অগ্রগতি উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিক মান সম্পন্ন পাঠদানে শিক্ষার্থীদের গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও বিজ্ঞানমনষ্ক হতে হবে। তবেই পিছিয়ে পড়ার অবস্থান থেকে শিক্ষার্থীরা এগিয়ে আসতে পারবে।
মন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষার্থীকে সোনার মানুষ হতে হবে।
শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে দেরিতে আসায় ও স্বল্প সময় দেওয়ায় দু:খ প্রকাশ করে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমি এ প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি। অনেকদিন থেকেই এ প্রতিষ্ঠানটিতে আসার ইচ্ছে ছিল আমার। প্রতিষ্ঠানটি অনেক সুনাম করছে। যে প্রতিষ্ঠানগুলো ভালো করছে সেগুলোকে দিয়ে সারাদেশে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করা হবে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শোনার আছে, জানার আছে। তাই আবারো শুধুমাত্র এ প্রতিষ্ঠানটির উদ্দেশ্যেই আসার জন্য প্রতিশ্রুতি দেন তিনি।

সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্ব মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির চৌধুরী, প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও নায়েমের পরিচালক ডঃ আমির আলী আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ