• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

চিরিরবন্দরে আগুনে ৫টি বসতবাড়ির সর্বত্র পুড়ে ছাই

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি পরিবারের বসতবাড়ি।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গিনাসাপাড়া  গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই এলাকার  আলতাব হোসেন, নজরুল হোসেন, আবু হানিফা, আব্দুস সালাম, আবু সায়েদ।
স্থানীয় ইউপি সদস্য অনুকুল চক্রবর্তী বলেন, সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ক্ষেতের কাজ করতে যান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
এ সময় আব্দুস সালামের রান্না ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনে। তবে এর আগে বসতবাড়ি পাঁচটি সম্পুর্ণ পুড়ে যায়। ভয়াবহ আগুনে রেহায় পায়নি গবাদিপশু ও হাঁসমুরগি। এতে পাঁচটি পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আক্রান্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকা ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা প্রদানে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ