রাণীরবন্দর জোনাল অফিসের জরিমানায় বিপাকে বিদ্যুৎ গ্রাহকরা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দর জোনাল অফিস দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ অফিসের বিল নিয়ে বিড়ম্বনা ও অহেতুক জরিমানায় পড়েছেন অর্ধ শতাধিক পোল্ট্রি খামারি ও সাধারন বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ প্রতিটি বিলের মোট টাকা থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা করে জরিমানা করেছে রাণীরবন্দর জোনাল পল্লী বিদ্যুৎ অফিস।
কিন্তু এই অতিরিক্ত জরিমানার কোন সঠিক কারণ জানা যায়নি। তবে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ বলছেন আবাসিক সংযোগে যে গুলো পোল্ট্রি খামার আছে সেগুলো সবকয়টিতে আমরা জরিমানা করেছি। যাদের শিল্প মিটারের সংযোগ নেই তাদেরকেই এই জরিমানা আওতায় আনা হয়েছে।
তবে খামারিরা বলছে ২০২০ সাল থেকেই আমাদের অনেকরেই শিল্প সংযোগের আবেদনপত্র জমা দেয়া আছে। সে বিষয়ে পল্লী বিদ্যুৎত অফিস কোন সুরাহা না দিয়ে কোন নোটিশ ছাড়াই এভাবে একাধারে ৫ হাজার টাকা করে জরিমানা করতে পারেনা।
পোল্ট্রি খামারি শাকিল চৌধুরী বলেন, আমি গত ১২ই অক্টোবর ২০২০ সালে শিল্প মিটারের আবেদন করেছি। যার সিরিয়াল নং -২৫৮। দীঘদিন পেরিয়ে গেলেও আমাকে শিল্প সংযোগ দেয়া হয়নি। তখন থেকে আবাসিক লাইনে খামার চালিয়ে আসতেছি। কিন্তু বর্তমানে কোন ধরনের সর্তক বার্তা ছাড়াই ৫ হাজার টাকা জরিমানা করেছে পল্লী বিদ্যুৎ অফিস।
খামারি আফজাল হোসেন বলেন, সংযোগের আবেদন করে টাকা জমা দিয়েও সংযোগ পাই নাই। তাহালে জরিমানা কোথা থেকে আসে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী পল্লী বিদ্যুৎতের এভাবে অহেতুক জরিমানা আমার পক্ষে দেয়া সম্ভব নয়।
এছাড়া খামারি সাজ্জাদ হোসেন, বসির উদ্দিন,মনোয়ার হোসেন, সালিউল ইসলাম,মাজেদা রহমানসহ আরো অনেকে অভিযোগ করে বলেন,আমাদের অনেকের বিদ্যুৎ বিল ১ হাজার থেকে ১৫”শ টাকা মধ্যে। সেখানে কিভাবে অস্বাভাবিক ভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিগত ৪ বছর ধরে আমরা এভাবে খামার পরিচালনা করে আসতেছি এমনত কখনো হয়নি। তবে নতুন ডিজিএম যোগদানের পর এমনটা হচ্ছে বলে আমরা মনে করতেছি।
এ বিষয়ে রাণীরবন্দর জোনাল অফিস দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডিজিএম মো. সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে সাংবাদিক কেন কথা বলতে আসবে? এটি অফিসের ব্যাপার আমি যতদিন থাকবো এমনি হবে। সংযোগের আবেদন থাকা সত্তেও কেন বিনা নোটিশে এই জরিমানা করা হচ্ছে এই প্রশ্নে তিনি কোন সত্তোর না দিয়ে নতুন সংযোগের জন্য গ্রাহকদের পুনারায় আবেদন জমা দেয়ার কথা বলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *