• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে এবি পার্টির জেলা সম্মেলন ও আহবায়ক কমিটি গঠন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুর জেলা আহবায়ক কমিটি গঠণের লক্ষ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সম্মেলন ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিরামপুর কমিউনিটি সেন্টারে এই জেলা সম্মেলন অনুষ্টিত হয়।
আমার বাংলাদেশ (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক হাদিসুর রহমানের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এবি পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ,এফ,এম সোলায়মান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজর (অব:) আঃ ওহাব মিনার, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব অধ্যাপক আবু হেলাল, সম্মেলন
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজর (অব:) আঃ ওহাব মিনার অধ্যক্ষ শহিদুল ইসলামকে আহবায়ক, মেহেদী হাসান চৌধুরী পলাশকে সদস্য সচিব ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্য
বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি এবং আবু বককর সিদ্দিককে আহবায়ক ও সদস্য সচিব মাওলানা ইয়াকুব আলীসহ ৬৩ সদস্য বিশিষ্ট বিরামপুর উপজেলা আহবায়ক কমিটি এবং আনোয়ার হোসেনকে আহবায়ক ও সদস্য সচিব ওয়াহেদুজ্জামান আসিকসহ ৩১ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ