• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

বিরামপুরে খরিপ মৌসুমে কৃষকরা পেল আউশ ধানের বীজ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৭টি ইউনিয়ন সহ পৌরসভা এলাকায় ৯টি ওয়ার্ডে খরিপ-১ মৌসুমে ২০২২-২০২৩ মৌসুমী ফসল আউশ আবাদ উপলক্ষ্যে কৃষি অধিদপ্তর কৃষকদের বিনামুলে বিঘা প্রতি আউশ বীজ ৫ কেজি, ড্যাপ ২০ কেজি, এমপিও সার ১০ কেজি করে প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র মোঃ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলছুম বানু ও মোঃ মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নিকচন চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা দুদকের সহ-সভাপতি মাহমুদুল হক।
বিতরণ কালে কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকচন চন্দ্র পাল বলেন উপজেলার ৩৬০ জন কৃষককে বিঘা প্রতি বীজ ও সার যৌথভাবে ৩৫ কেজি করে মোট বীজ ১৮০০ কেজি ড্যাপ ৭২০০ কেজি এমপিও ৩৬০০ কেজি বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ