প্রতারনার মামলায় সৈয়দপুর পৌর মেয়রের জামিন

সিসি নিউজ ।। প্রতারনার মামলায় ৫হাজার টাকার বন্ডে আদালত থেকে জামিন পেলেন নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আখতার জাহান। উচ্চ আদালতের নির্দেশে আজ বুধবার নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক মো: জাহেদুল হক তার জামিন মঞ্জুর করেন।

মামলার আরজি সূত্র মতে, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার গাউসুল আযম ফারুকীর নিজ বাসার লিফটের নকসা অনুমোদন দেয়ার নামে মেয়র তার কাছ থেকে ১ লাখ টাকার চেক নেয়। এরপরেও নকসা অনুমোদন না দেয়ায় ফারুকী সৈয়দপুর আমলী আদালতে মামলা দায়ের করেন।

বিঞ্জ আদালত মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দেয়। সিআইডি পরিদর্শক একেএম খন্দকার মহিবুল দীর্ঘ তদন্ত শেষে দন্ডবিধির ৪০৬/৪২০ ধারায় গত ২৮ ফেব্রুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত আগামী ১৫জুন মেয়রকে হাজির হতে সমন জারী করেন। মেয়র রাফিকা আখতার জাহান ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়।

হাইকোর্টের নির্দেশে বুধবার নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আগামী ১৫জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. নুর আসাদুজ্জামান মিশন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *