• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড় হবে দেশের প্রথম গৃহহীন মুক্ত জেলা- রেলপথ মন্ত্রী 

ইনসান সাগরেদ, পঞ্চগড়।। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আর কোন মানুষ যাতে গৃহহীন না থাকে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া নতুনবস্তি ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালোপীর ভাঙ্গারপাড় এলাকায় গৃহনির্মাণ কাজের পরিদর্শন শেষে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন।
মন্ত্রী বলেন, পঞ্চগড় জেলাকে দেশের সর্বপ্রথম গৃহহীন মুক্ত জেলা হবে। আগামী জুনের মধ্যে পাঁচ হাজার গৃহহীনদের জন্য ঘর হস্তান্তরের মধ্য দিয়ে পঞ্চগড় জেলাকে দেশের প্রথম গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে। ইতিমধ্যে সাড়ে তিন হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষে ঘর হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি মিথ্যার রাজনীতি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাদের সময়ে মানুষ সার ও বিদ্যুৎ পায়নি। এখন আর মানুষকে সার ও বিদ্যুতের পেছনে ছুটতে হয় না। সরকারের সুষ্ঠু ও সমউন্নয়ন পরিকল্পনায় সকল মানুষের আর্থসামাজিক উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে।
তিনি আরও বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুসহ গোটা পরিবারকে হত্যার পর দেশের মানুষ স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করে। সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গৃহনির্মান পরিদর্শনের সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, কেন্ত্রীয় যুবলীগ নেতা কৌশিক নাহিয়ান নাবিদ, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামীমসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড় জেলায় প্রায় ৫ হাজার ভুমিহীন গৃহহীনদের জন্য গৃহনির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সাড়ে তিন হাজার ভুমিহীন গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট দেড় হাজার ঘর নির্মাণ কাজ চলছে। আগামী জুনের মধ্যে এসব ঘর  ভুমিহীন গৃহহীণদের মাঝে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ