• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ৪০২৪ লিটার সয়াবিন তেল জব্দ

সিসি নিউজ ।। নীলফামারীর ডিমলার পর এবার কিশোরগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে পাওয়া গেল অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল।
বৃহস্পতিবার দুপুরে জেলার কিশোরগঞ্জ বাজার এলাকায় মের্সাস হারুন স্টোরে অভিযান চালিয়ে ওই সব তেল জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দকৃত তেল গুলো ভোক্তা পর্যায়ে ১৫৯ টাকা দরে বিক্রয় করা হয়।
অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।
এসময় অবৈধ ভাবে তেল মজুদের অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী বাবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারর সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, নীলফামারী কিশোরগঞ্জ বাজারের মের্সাস হারুন স্টোরের গুদামে পূর্বের নির্ধারিত মূল্যে বিপুল পরিমান সয়াবিন তেল অবৈধ মজুদ রয়েছে এমন গোপন খবর পেয়ে মের্সাস হারুন স্টোরের গুদামে অভিযান চালানো হয়।
অভিযানে ওই গুদাম থেকে ফ্রেশ ও রূপচাঁদা ব্রান্ডের ১ লিটার, আধা লিটার এবং ২ লিটার ওজনের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
দাম বৃদ্ধির পূর্বে তেল সবরাহ কোম্পানী গুলোর কাছ থেকে ৪ হাজার ২৪ লিটার তেল আনা হলেও তা বাজারে সবরাহ করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুদ করে রাখেন মের্সাস হারুন স্টোরের মালিক বাবুল আহমেদ।
সহকারী পরিচালক মো. শামসুল আলম আরো বলেন,‘যথাযথ ভাবে পণ্য বিক্রয় বা সরবরাহ না করে অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মাঝে পূর্বের ১৫৯ টাকা লিটার দরে বিক্রয় হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ