• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংকে প্রেমিকার লাশ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিউটি বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মামলা হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে খুনের সাথে জড়িত প্রেমিক উজ্জ্বল হোসেনকে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শনিবার উপজেলার শিবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিউটি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড় গ্রামের বাসিন্দা। নিহতের পড়নের কাপড় দেখে তার পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।

গ্রেপ্তার প্রেমিক উজ্জ্বল হোসেন (২১) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের প্রবাসী শাহ আলমের ছেলে।

উজ্জ্বল জানায়, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে চলে আসে বিউটি বেগম। রাতে বিউটি বিয়ের জন্য চাপ দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। হত্যার পর উজ্জ¦ল তার বাড়ীর পিছনে পায়খানায় কুপে তাকে ফেলে দেয়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই বাবলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, প্রেমের টানে গত ২১ এপ্রিল বিউটি তার বাড়ি থেকে শিবপুর গ্রামে উজ্জ্বলের বাড়িতে আসেন। এ অবস্থায় উজ্জ্বল তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

বগুড়া জেলা পুলিশ বিউটির মোবাইল ফোন ট্র্যাকিং করে প্রথমে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ