• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বগুড়ায় পিকআপ-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিসি নিউজ ডেস্ক ।। বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন একজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কালেরপুকুর এলাকায় রোকেয়া ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।

নিহতদের মধ্যে আব্দুর রহমান (৩৫) নামে একজনের নাম জানা গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। আব্দুর রহমানের বাড়ি নওগাঁর ধামুইরহাটে। বাকি তিনজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গুরুতর আহত হয়ে শাকিল (২০) নামের একজন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়িও নওগাঁর ধামুইরহাটে বলে জানা গেছে।

ওসি আমবার হোসেন জানান, সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বগুড়ার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে ওই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন। পরে শজিমেক হাসপাতালে আরও একজন মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ