• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

পদ্মাসেতুর ছবি অংকন করে পুরষ্কার পেলো লাবীব

সিসি নিউজ।। স্বপ্নের পদ্মাসেতু। আর স্বপ্ন নয়। বাস্তবে রূপান্তরিত হয়েছে। লাখো কোটি বাঙ্গালীর দ্বীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। দেশের দক্ষিণবঙ্গের ভাগ্য পরিবর্তন হয়েছে। তাইতো দেশবাসী এখন উচ্ছসিত ও আনন্দিত। এই আনন্দের প্রতিফলন অনেকেই অনেকভাবে করেছে। তবে এবার পদ্মাসেতু নিয়ে ব্যাতিক্রমধর্মী আয়োজন করে সাড়া ফেলেছে শিক্ষানগরী সৈয়দপুর।
‘রংতুলির ছোয়ায় ফুটিয়ে তুলি পদ্মাসেতু’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর। সংগঠনটির নিজস্ব ফেসবুক গ্রুপে গত ২৭ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো পদ্মাসেতু।
এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ক বিভাগে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা খ বিভাগে অংশগ্রহণ করে। উভয় বিভাগে প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লাবীব আলমাস (ক বিভাগ) এবং বরিশাল শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া আক্তার (খ বিভাগ) বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।
এ উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই শনিবার দুপুরে সৈয়দপুর অফিসার্স কলোনিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার হিসেবে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক আশরাফুল আলম, শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আমির খান ও মোডারেটর রাজু ইসলাম। ক বিভাগের বিজয়ী হিসেবে পুরষ্কার গ্রহণ করে লাবীব আলমাস এবং খ বিভাগের বিজয়ী সিনথিয়া আক্তারের পক্ষে পুরষ্কার গ্রহণ করে শুভ।
প্রসঙ্গক্রমে, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে গড়ে উঠা ৫৮ হাজার মেম্বারের ফেসবুক গ্রুপ শিক্ষানগরী সৈয়দপুরে সারাবছরই বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এরই ফলশ্রুতিতে এবার পদ্মাসেতুকে ঘিরে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। আগামী কিছুদিনের মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানায় শিক্ষানগরী সৈয়দপুর কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ