ফুলবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে বাস কাউন্টারে জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দুরপাল্লার বাস যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ভোক্তা অধিকার আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে  ৫টায় পৌর শহরের উর্ব্বশী মার্কেটে ভোক্তা অধিকার অইনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
অভিযান পরিচালনাকালে শ্যামলী এনআর পরিবহন টিকিট কাউন্টারকে ৫ হাজার টাকা, রাহবার টিকিট কাউন্টারকে ৩হাজার টাকা এবং মা এন্টার প্রাইজ কাউন্টারকে ৩ হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪০ধারায় এই জরিমানা আদায় করা হয়।
এসময় জেলা ক্যাব এর নির্বাহী সদস্য মাসউদ রানা,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা পুলিশ সদস্য সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, যাত্রাীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে,এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *