• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এবার সৈয়দপুরে রেলওয়ের অফিস দখলে কর্মচারীর বসবাস!

সিসি নিউজ।। এবার নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের সীলগালা করে রাখা পিডব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) অফিস ও  ৪টি গোডাউন ঘর দখলের অভিযোগ মিলেছে। এ অভিযোগ একই অফিসের কর্মচারীর ওয়েম্যান মোল্লা মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় সৈয়দপুরে রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) বরাবর লিখিত অভিযোগ করেছেন। আর এ অভিযোগের অনুলিপি রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দেওয়া হয়েছে।
এদিকে একজন রেলওয়ে কর্মচারী কর্তৃক প্রকাশ্যে রেলওয়ের সীলগালা করা অফিস ও  চারটি গোডাউন ঘর দখলে নেওয়ার ঘটনায় রেলওয়ে শহর সৈয়দপুরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রেলের সূত্রমতে, প্রায় তিন বছর আগে সৈয়দপুর শহরের স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের  উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলীর (পথ) একটি  নতুন অফিস নির্মাণ করা হয়েছে। ফলে স্টেশন রোডে রেলওয়ে মাঠের সামনে অবস্থিত পিডব্লিউআই এর পূর্বের অফিস ও চারটি গোডাউন ঘর সীলগালা করে রাখা হয়। এসব গোডাউনে রেলওয়ে কিছু মালামাল মজুদ ছিল। এ অফিসের পাশে রয়েছে রেলওয়ের পরিদর্শক বিশ্রামাগার।
লিখিত অভিযোগে জানা যায়, সীলগালা করে রাখা রেলওয়ের পুরাতন পিডব্লিউআই অফিস ও চারটি গোডাউন ঘরের প্রতি লোলুপ দৃষ্টি পড়ে একই অফিসের কর্মচারী মোল্লা মো. বোরহান উদ্দিনের। তিনি তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিন মাস আগে  পিডব্লিউআই অফিস ও চারটি গোডাউন ঘরের সীলগালা প্রকাশ্যে ভেঙ্গে সেসব দখলে নেয়। পরবর্তীতে তিনি অফিস ও গোডাউন ঘরগুলো আবাসিকে পরিণত করেন। আর সেই থেকে সেখানে তাঁর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন তিনি।
অফিস ও গোডাউন ঘর দখলে নেওয়ার বিষয়ে গতকাল সোমবার (১৮ জুলাই) দুপুরে মোবাইল ফোনে কথা হয় ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনের সাথে। তিনি সাবেক পিডব্লিউআই অফিস ও চারটি গোডাউন ঘর নিজের দখলে নিয়ে আবাসিক হিসেবে বসবাসের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, সেটি আমার নামে বরাদ্দের জন্য রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি (কার্য) বরাবরে আবেদন করেছি। আশা করি খুব শিগগিরই সেটি আমার নামে বরাদ্দ মিলবে।
তিনি আরো জানান, পুরাতন  পিডব্লিউআই অফিস ও গোডাউন ঘরগুলো সীলগালা করে রাখায় সেসব আঁখড়ায় পরিণত হয়েছিল। পিডব্লিউআই স্যারের নির্দেশে আমি দেখভাল করে আসছি।
সৈয়দপুর রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা সীলগালা করা পুরাতন অফিস ও  চারটি গোডাউন  ঘর তাঁর আন্ডারস্টাফ  (ওয়েম্যান) মো. মোল্লা বোরহান উদ্দিন কর্তৃক দখলের কথা স্বীকার করেন। এ ঘটনায় রেলওয়ের উর্ধতণ কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য) মো. শরিফুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ