প্রেমিকাকে রেললাইনের ধারে দাঁড় করিয়ে ট্রেনের নিচে প্রেমিকের ঝাপ

সিসি নিউজ ।। দিনাজপুরের চিরিরবন্দরে প্রেমিকার ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন মোস্তাকীম হোসেন (২০) নামের এক যুবক।

রোববার দুপুর পৌনে ৩টায় উপজেলার কাঁকড়া রেলব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। মোস্তাকীম হোসেন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নয়াপাড়া এলাকার বাবুল হোসেন বাবুর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রেমিকাকে মুঠোফোনে ডেকে রেলব্রিজের কাছে বেড়ানোর কথা বলে নিয়ে যায় মোস্তাকীম হোসেন। দুজনের কথা বলার এক পর্যায়ে প্রেমিকার ওপর অভিমান করে রেললাইনের ধারে প্রেমিকাকে দাঁড় করে রেখে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় মোস্তাকীম।

ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দিনাজপুর জিআরপি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর এবং প্রেমিকাকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।

দিনাজপুর জিআরপি থানার এসআই রায়হান ঘটনার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *