• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

আ’লীগ জনগনকে সাথে নিয়ে বিএনপির নাশকতা প্রতিহত করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নওগাঁ প্রতিনিধি।। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন- বর্ষাকালে ব্যাঙের লাফানি, আর মলা ও পুঁটি মাছ পুকুরে যেমন পুকুরে লাফাই বিএনপিও একটু একটু লাফালাফি শুরু করেছে। বিএনপি লাফান সমস্যা নাই। লাফাইতে গিয়ে যদি জনগনের সম্পদে আগুন দেয় ও হামলা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। রাষ্ট্র ও সরকারের দায়িত্ব আছে সন্ত্রাসিদের দমন করা। আবার যদি বিএনপি সন্ত্রাসিরা মাঠে নামে তাহলেও পুলিশও বসে থাকবে না।তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

ড. হাছান মাহমুদ বলেন, মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ বুঝে না। বিএনপির সময়ে মাঝে মধ্যে বিদ্যুৎ আসতো, আর এখনতো মাঝে মধ্যে বিদ্যুৎ যায়। আগামী মাসের শেষের দিক থেকে বিদ্যুতের লোডশেডিং থাকবে না বলে জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনের এমপি শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ (সদর আসন) এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের এমিপ আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্যা আকরাম হোসেন চৌধুরী। এসময় জেলার অন্যান্য আসনের সংসদ সদস্য সহ জেলার ১১টি উপজেলার আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ