সিসি নিউজ ।। নীলফামারীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের পৌর সুপার মার্কেটস্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
এতে বিএনপি ছাড়া ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। আনন্দ শোভাযাত্রাটি দলীয় কার্যাল থেকে বের হয়ে শহরের কালিবাড়ী মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক বাচ্চ প্রধান, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।