সৈয়দপুরে পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিসি নিউজ ।। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শহরের বাইপাস সড়কস্থ কয়ামিস্ত্রিপাড়া শ্রী শ্রী শিব ঠাকুর মন্দির প্রাঙ্গণে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় (বাদল)।
সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায় ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুবোধ চন্দ্র দাস। সংগঠনটির সৈয়দপুর উপজেলা কমিটির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।
সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য খোকারাম রায়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়, সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সাংবাদিক গোপাল চন্দ্র রায়, মৃনাল কান্তি দাস, উপেন্দ্রনাথ রায়, কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি অতুল চন্দ্র সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার সভাপতি নন্দলাল বাবু, খাতামধুপুর ইউনিয়নের সভাপতি অধীর চন্দ্র রায় ও বোতলাগাড়ী ইউনিয়নের সভাপতি প্রমথ চন্দ্র রায় প্রমুখ। সম্মেলন অনষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যাপক ক্ষিতীশ চন্দ্র রায়।
সম্মেলন অনুষ্ঠানে উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন ও পৌরসভা এলাকার সনাতন ধর্মাবলম্ববী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন
সম্মেলনে সৈয়দপুর উপজেলা কমিটি গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *