• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

পাঁচবিবির মুক্তিযোদ্ধারা পেলেন সনদপত্র ও স্মার্ট কার্ড

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্বাধীনতার বীরসৈনিকদের মাঝে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রেরিত সনদ ও কার্ডগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আবজাল রাজন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডলসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা।

পরে মুক্তিযোদ্ধাদের হাতে সনদপত্র ও স্মার্ট কার্ডগুলো তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ