• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিদ ওই পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

বোতলাগাড়ী ইউনিয়নে পরিষদের সদস্য আবুল কালাম আজাদ সিসি নিউজকে জানান, নিহত ওই দুই শিশু বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার ব্যবহৃত খালের জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে এবং স্থানীয়রা মিলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শিশু দুটির নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ