• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

সিসি নিউজ ।। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামায়াত-শিবির পরিবারের সদস্য নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহীদ শাহাবকে তাঁর পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৈয়দপুরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেম মুক্তিযুদ্ধে সৈয়দপুরের প্রথম শহীদ মাহাতাব বেগের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাহউদ্দিন বেগ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাস আগস্ট। জাতি শ্রদ্ধাভরে এ মাসটিকে শোকের মাস হিসাবে পালন করে আসছে। অথচ এই মাসেই সৈয়দপুরের নারী শিক্ষার উচ্চ প্রতিষ্ঠান সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে জামাত-শিবির পরিবারের সদস্য শাহীদ শাহাব নামক এক শিক্ষককে।
লিখিত বক্তব্যে মীর্জা সালাহউদ্দীন আরও বলেন, উত্তরাঞ্চলের বোমাবাজ খালিদ শাহাব ও সাজিদ শাহাবের আপন বড় ভাই ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তাঁর আপন মামা ব্যবসায়ী অধুনালুপ্ত পাকিস্তান আমল থেকে অদ্যাবধি জামাতের রাজনীতির একজন প্রভাবশালী নেতা। এমন জামায়াত-শিবির পরিবারের সদস্যকে সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত করে বর্তমান গভর্নিং বডির সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রক্তকে করেছে কলঙ্কিত। প্রশ্নবিদ্ধ করেছে লাল সবুজের জাতীয় পতাকা।
তিনি আভিযোগ করে বলেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনাধারী শিক্ষকদের ওই পদে পদায়ন না করে প্যানেলের চতুর্থ নম্বর শিক্ষক শাহীদ শাহাবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসিয়েছে। যা চরম লজ্জাজনক এবং জ্যেষ্ঠতা লংঘন। ওই অধ্যক্ষের অপসারণের এ দাবি আদায়ে প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবো। রাজপথে নামব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিকরুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শহীদ সন্তান মিজানুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও শহীদ সন্তান মুজিবুল হক, অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরকার, অধ্যাপক সামসুল আলম শাহ, অধ্যাপক মোস্তাক আহমেদ প্রমুখ।
এ ব্যাপারে সৈয়দপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীদ শাহাবের সঙ্গে মুঠোফোনে কথা হয়।  তিনি বলেন, আমার কোন আত্মীয় কোন দল করলে সেটি তাদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
কথা হয় সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসাইনের সঙ্গে। তিনি জানান, আমি একা কোন কিছু করতে পারি না। পরিষদ থেকে যে নাম এসেছে তাকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ