• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষানগরী সৈয়দপুরের উদ্যোগে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। ‘সুপ্ত প্রতিভা হোক বিকশিত’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ. কে. এম মোস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, দৈনিক আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিহাবুজ্জামান চঞ্চল প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজা মাহমুদ, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারী শিক্ষক বনানী নার্গিস।

সৈয়দপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলার প্রায় ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মোবারক রাসেল।

উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর শুরু থেকেই সৈয়দপুরে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরইমধ্যে সৈয়দপুরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, মোবাইল ফটোগ্রাফি, কুরআন তেলাওয়াত, হামদ-নাত, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবারে প্রথমবারের মতো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলো শিক্ষানগরী সৈয়দপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ