• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরস্কৃত করেছে আর আ’লীগ তাদের বিচার করেছে- মুক্তিযোদ্ধা মন্ত্রী

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরস্কৃত করেছে আর আ’লীগ তাদের বিচার করেছে। বিএনপি বিদেশি প্রভুদের ইঙ্গিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা যারা সহ্য করতে পারে না, তারা এ ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশ স্বাধীনের পর ২৯ বছর ক্ষমতায় ছিলো না আওয়ামীলীগ । এই সময়ে কোন উন্নয়ন হয়নি বাংলাদেশে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনীর বিচার করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার কোন দিন বিএনপি চায় নাই, স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করেছে তাদের নিয়ে বিএনপি মন্ত্রীসভা গঠিত করেছিলো, ৩০ লক্ষ মানুষের বিনিময়ে যে  ৭২ সংবিধান তারা ছুড়ে ফেলে দিয়েছিলো।  তারা বাংলাদেশকে পাকিস্থান বানাতে চেয়েছিলো। তারা মুক্তিযুদ্ধের চেতনায় কখনো বিশ্বাস করে না।
স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রজমান ফিজার (এমপি), দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুণীল কুমার শাহ্, সাধারন সম্পাদক আব্দুল আলীম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, চিরিরবন্দর অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) শাহাবুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে মুক্তিযোদ্ধা মোজাফফর ভবনের ফলক উন্মোচন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী তোরণের উদ্বোধন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানসহ বিজয় একাত্তর গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ