• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে বিএনপি’র সম্মেলনে ককটেল বিষ্ফোরন: পুলিশের ৩ রাউন্ড গুলি

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চ স্থলে দূর্বত্তদের ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ৩ রাউন্ড গুলি বর্ষন করে। আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম অভিযোগে বলেন, ‘আমরা সম্মেলন শুরু করার মহুর্তে দূর্বত্তরা মঞ্চের পিছনে একটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে নেতাকর্মীরা ভয়ে ছুটাছুটি করতে থাকে ।’

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান জানান, আওয়ামীলীগের দুঃশাসনের ফলে বিএনপি’র প্রতি সাধারন মানুষের আস্থা দিনদিন বাড়ছে। এতে ভীত হয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিএনপি’র সম্মেলন পন্ড করতে ককটেল হামলা চালিয়েছে। পরে পুলিশ এসে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে বলে সম্মেলনে উপস্থিত বিএনপি’র নেতাকর্মীদের মুখে শুনেছি।’

তবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম জানান, শনিবার বিকালে ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা স্থানীয় বিএনপি। উক্ত সম্মেলনে জেলা উপজেলা থেকে বিভিন্নস্তরের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত হন।

সম্মেলন উদ্বোধনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় বিএনপির পদ বঞ্চিত একটি গ্রুপ সম্মেলনের মঞ্চস্থলের পিছন থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বিষ্ফোরিত হওয়া মাত্র আগত নেতাকর্মীরা আতংকিত হয়ে  ছুটাছুটি করতে থাকেন। কিছুক্ষন পর সম্মেলনের আয়োজনকারীরা সংঘটিত হয়ে পদবঞ্চিতদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হন।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদেও জন্য সম্মেলনস্থল থেকে বেশ কয়েক জনকে আটক করা হয়েছে, যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ