• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ ।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। মঙ্গলবার  বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় শহীদ ডাঃ জিকরুল হক রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, সামসুল আলম, শফিকুল ইসলাম জনি, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, জেলা ছাত্রদলের  সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু  প্রমুখ।
বক্তারা  বলেন, বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ সরকার আতংকিত হয়ে পুলিশ দিয়ে বিএনপি নেতা কর্মীদের গুলি করে হত্যা করছে। এবার এমন অন্যায়ভাবে দমন পীড়ন চালিয়েও বিএনপির আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। এ খুনি হাসিনা সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। সমাবেশেটি সঞ্চালনা করেন জেলা বিএনপি নেতা আব্দুল খালেক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ