মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

ডোমারের অবসরপ্রাপ্ত শিক্ষক অয়ালিয়ার রহমান আর নেই

আপডেট :
শিক্ষক অয়ালিয়ার রহমান

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. অয়ালিয়ার রহমান (৮২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ডোমার উপজেলা শহরের পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
আজ মঙ্গলবার বাদ আছর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে ডোমার পৌর  কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান জানান, মরহুম অয়ালিয়ার রহমান শিক্ষকতার পেশার পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ডোমার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.