• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে কৃষকের ক্ষেতে মিলেছে বিষধর রাসেল ভাইপার

সিসি নিউজ ডেস্ক।। এবার দিনাজপুরে দেখা মিলেছে বিষধর সাপ রাসেল ভাইপারের। সাপটি উদ্ধার করে রাজশাহী স্নেক রেস্কিউ দলের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ।

শুক্রবার সকালে রাজশাহী স্নেক রেস্কিউয়ের একটি দলের কাছে দাপ্তরিক কাজ শেষে সাপটি হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের তুলাই নদীর পাড় রেংটার ব্রিজ সংলগ্ন নুর ইসলামের সরিষা ক্ষেতে দেখা মেলে সাপটির। পরে বাংলাদেশের বনবিভাগের বিরল এসএফপিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী সেখান থেকে সাপটি উদ্ধার করেন।

জানা যায়, স্থানীয় কৃষক নুর ইসলাম তার সরিষা ক্ষেতে অপরিচিত একটি সাপ দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। সাপের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি রাসেল ভাইপার বলে চিহ্নিত করেন বনবিভাগ। পরে সাপটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি রাজশাহীর স্নেক রেস্কিউ দলকে অবহিত করা হলে শুক্রবার তারা দিনাজপুরে আসেন। পরে দাপ্তরিক কাজ শেষে রেস্কিউ দলের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাংলাদেশের বনবিভাগের বিরল এসএফপিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বলেন, ধারণা করা হচ্ছে- সীমান্ত কাছাকাছি হওয়ায় সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। যেহেতু সাপটি অনেক বিষাক্ত, তাই সাপটি এখানে অবমুক্ত করা হবে না। উপযুক্ত পরিবেশে সাপটি রাজশাহীতে নেওয়া হবে। ইতোমধ্যে শুক্রবার সকালে রাজশাহী স্নেক রেস্কিউয়ের একটি দল বিরলে এসে পৌঁছায়। দাপ্তরিক কাজ শেষে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ