• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন খানসামার নাসের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ঢাবির ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র আবু নাসের সরকার।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানা যায়।

আবু নাসের সরকার উপজেলার দুহশুহ গ্রামের সরকার পাড়ার মরহুম মোকাদ্দেস হোসেন সরকারের ছোট ছেলে।

বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকেই  ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করে শত শত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবু নাসের সরকার বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে ছাত্রলীগ তৈরী করেছিলেন, বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্রলীগ প্রমাণ করেছে বঙ্গবন্ধুর আদর্শই চলার পথের আলোকবর্তিকা। পিতার নেতৃত্বে বাঙালির মুক্তি সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, পরবর্তীতে স্বাধীন বাংলদেশে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামসহ প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের যুগান্তকারী অবদান রয়েছে। সেই ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কর্মী হিসেবে তাঁর হাতকে শক্তিশালী করতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ