• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

যুব মহিলা লীগের নেতৃত্বে ডেইজি-লিলি

সিসি নিউজ ডেস্ক।। আলেয়া সারোয়ার ডেইজীকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে কাদের এই নাম ঘোষণা করেন।

কাদের বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এখন নতুন কমিটি করতে যাচ্ছি।’

যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে?’ তখন উপস্থিত যুব মহিলা লীগের নেতারা হাত তুলে সমর্থন জানান। তখন ওবায়দুল কাদের মাইকে ঘোষণা দেন, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

এসময় ওবায়দুল কাদের ঘোষণা করেন, যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি তাহেরা খাতুন ও সাধারণ সম্পাদক শামীমা রহমান। যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী ও সাধারণ সম্পাদক নিলুফার রহমান।

এর আগে আলেয়া সারোয়ার ডেইজী সংগঠনটির সহসভাপতি এবং শারমিন সুলতানা লিলি সাংগঠনিক সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ