• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘জয়বাংলা বলেননি সংসদ সদস্য’, আ. লীগ কর্মীদের অনুষ্ঠান বর্জন

সিসি নিউজ ডেস্ক।। বগুড়ার শিবগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান না দেওয়ায় অভিযোগ এনে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় এমএইচ কলেজ মাঠে আয়োজিত বিজয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয় অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের পর সভা বর্জন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ নিয়ে ব্যাপারে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বক্তব্যে তাঁরা কেউ জয় বাংলা বলেননি। তাই আমরা অনুষ্ঠান বর্জন করে বের হয়ে আসি। জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় এটা জাতীয় স্লোগান।’

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ‘আমরা দেশকে মনে প্রাণে ভালোবাসি। হয়তো মিস হয়ে গেছে। এই স্লোগান আমাদের অন্তরে আছে। আর এমপি মহোদয় নিজেই বীর মুক্তিযোদ্ধা।’

এ নিয়ে জানতে মোবাইল ফোনে শিবগঞ্জের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ