• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের এ আর সেন্টারে দিনব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কাউন্সিলরদের ভোটে উপজেলা কমিটির সভাপতি পদে কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ও সাধারণ সম্পাদক পদে সাবেক যুবদল নেতা কামরুল হাসান কার্জন নির্বাচিত হয়েছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রশিদুল হক সরকার ও শেখ বাবলু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব এ জেড জাহিদ হোসেন।

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দিনাজপুরের পৌর মেয়র ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার। সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হক লিটন ও এরশাদ হোসেন পাপ্পু। এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার জানান, সম্মেলন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । সম্মেলনে সহযোগিতার জন্য প্রশাসন, সাংবাদিক ও সকল শ্রেণিপেশার মানুষের তিনি ধন্যবাদ জানান তিনি।

কাউন্সিলে বক্তারা আরও বলেন, আগামীতেও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিচ্ছি আমরা বিএনপির কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ